পিরোজপুরে রিকের উদ্যোগে প্রবীণদের মাঝে বয়স্ক ভাতা প্রদান
পিরোজপুরে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে প্রবীণদের মাঝে বয়স্ক ভাতা এবং ওয়ার্কিং ষ্টিক (লাঠি) প্রদান করা হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ১০০ জন প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতা ও ওয়ার্কিং ষ্টিক (লাঠি) প্রদান করা হয়। প্রতি প্রবীণ ব্যক্তিকে মাসিক ৫০০ টাকা করে ৬ মাসের ভাতা হিসেবে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।
বুধবার শারিকতলা রিকের সমৃদ্ধি কর্মসূচি কার্যালয়ে ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিকের ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো. শাহ আলম, রিকের প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান, প্রোগ্রাম অফিসার খাদিজা আক্তার, শারিকতলা ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান প্রমুখ।
