প্রধান সূচি

বর্ষিয়াণ আ’লীগ নেতা রেবতী রঞ্জন বাড়ৈ’র ২৪তম মৃত্যু বার্ষিকী

বাংলাদেশ আওয়ামী লীগ চিতলমারী উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন প্রথম সাধারণ সম্পাদক ও চরবানিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্ষিয়াণ আওয়ামী লীগ নেতা, মানবতার ফেরিওয়ালাখ্যাত প্রয়াত রেবতী রঞ্জন বাড়ৈ’র ২৪তম মৃত্যু বার্ষিকী আজ ২৩ জুন।

১৯৯৬ সালের ২৩ জুন, এই দিনে তিনি পরলোকগমন করেণ। তিনি ১৯৩৪ খ্রিষ্টাব্দে ১৪ নভেম্বর তৎকালীন বাগেরহাট মহাকুমার কচুয়া থানাধীন বলেশ্বর নদী বিধৌত চরবানিয়ারী গ্রামের এক মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।

রেবতী রঞ্জন বাড়ৈ ছাত্রাবস্থায় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ঐতিহ্যবাহী চরবানিয়ারীর প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগেরহাট-১ আসন থেকে যে নির্বাচন করেন, সেই নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রেবতী রঞ্জন বাড়ৈ। ১৯৯৬ সালের ২৩ জুন বিকেল ৪টা ৪৫ মিনিটে রেবতী রঞ্জন শেষ নিশ্বাস ত্যাগ করেন। রেবতী রঞ্জন বাড়ৈ আমৃত্যু চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial