প্রধান সূচি

Tuesday, June 23rd, 2020

 

ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলব : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবর্ষিকীর দিনে আমাদের এটাই শিক্ষা, বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলব। আজ মঙ্গলবার আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবর্ষিকীর দিনে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ বৈঠক শুরু হয়। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী একটি সমস্যা। মানুষ যাতে এই ভাইরাসে আক্রান্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রেখেই মুজিববর্ষ উৎযাপনের সকল কর্মসূচি স্থগিত করেছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করি। এটা নিয়ে আমাদের দীর্ঘদিনেরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে দু’মাস ধরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচ্ছে না দরিদ্র মানুষ

পিরোজপুরের নাজিরপুরে এক ইউপি চেয়ারম্যানের গাফিলতিতে দু’মাস ধরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল পাচ্ছে না উপজেলার মালিখালী ইউনিয়নের দরিদ্র ও সাধারণ মানুষ। ২০১৬ সালে এ কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের নিদিষ্ট কার্ডধারীদের মাঝে ১০ টাকা কেজি ধরে মাসে ৩০ কেজির বিতরণ শুরু হয়। ওই ইউনিয়নের কার্ডধারীদের তালিকা প্রস্তুত, ভুয়া ও মৃত ব্যক্তির নামে কার্ড ইস্যুসহ নানা অনিয়মের কারণে গত ৩০ এপ্রিল ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. শামীম গাজীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ জামানত বাজেয়াপ্ত এবং তার ডিলারশীপ বাতিল করে কর্তৃপক্ষ। এর পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যান,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে করোনা আক্রান্ত ১৪৪ ॥ ৫৬ জনের নমুনা ফেরত

পিরোজপুর জেলায় নতুন করে আরও ৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৪৪ জন। নতুন আক্রান্তদের বাড়ি পিরোজপুর সদর উপজেলা, ভান্ডারিয়া উপজেলা এবং মঠবাড়িয়া উপজেলায়। এদিকে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ল্যাব থেকে পিরোজপুর জেলার ৫৬ জনের করোনা পরীক্ষার নমুনা ফেরত পাঠিয়েছে। গত ১৬ জুন এসব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছিল। তবে কি কারণে এসব নমুনা পরীক্ষা না করে ফেরত পাঠানো হয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারছেন না পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি। তিনি জানান, নমুনা ফেরত পাঠানো হলেও তার কোন কারণবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে অফিস টাইমে প্রাইভেট প্রাকটিস করার অভিযোগ উঠেছে ডাক্তার সৌমেনের বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অফিস টাইমে হাসপাতালে রোগী রেখে বাইরে প্রাইভেট প্রাকটিসে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে ছারছীনা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডা. সৌমেন দে এর বিরুদ্ধে। গত ২২ জুন সকালে স্থানীয় ভুক্তভোগী রোগীদের এক মৌখিক অভিযোগের প্রেক্ষিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া ওই ডাক্তারকে কারণ দর্শানোর একটি নোটিশ দিয়েছেন। নোটিশে হাসপাতালের অফিস সময়ে কেন বাইরে রোগী দেখা অবৈধ নয় তা জানতে চেয়ে তাকে (ওই ডাক্তারকে) তিন দিনের মধ্য জবাব দিতে বলা হয়েছে। অভিযোগের বিষয় অস্বীকার করে ডাক্তার সৌমেন দে বলেন, চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রাণালয় থেকে এক জারিকৃত পরিপত্রে তাদেরবিস্তারিত পড়ুন


বর্ষিয়াণ আ’লীগ নেতা রেবতী রঞ্জন বাড়ৈ’র ২৪তম মৃত্যু বার্ষিকী

বাংলাদেশ আওয়ামী লীগ চিতলমারী উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন প্রথম সাধারণ সম্পাদক ও চরবানিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্ষিয়াণ আওয়ামী লীগ নেতা, মানবতার ফেরিওয়ালাখ্যাত প্রয়াত রেবতী রঞ্জন বাড়ৈ’র ২৪তম মৃত্যু বার্ষিকী আজ ২৩ জুন। ১৯৯৬ সালের ২৩ জুন, এই দিনে তিনি পরলোকগমন করেণ। তিনি ১৯৩৪ খ্রিষ্টাব্দে ১৪ নভেম্বর তৎকালীন বাগেরহাট মহাকুমার কচুয়া থানাধীন বলেশ্বর নদী বিধৌত চরবানিয়ারী গ্রামের এক মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। রেবতী রঞ্জন বাড়ৈ ছাত্রাবস্থায় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ঐতিহ্যবাহী চরবানিয়ারীর প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও ১৯৯৬বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial