প্রধান সূচি

মোড়েলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আইনজীবী গ্রেফতার

বাগেরহাটের মোড়েলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোলাম কিবরিয়া তারিক নামের ওই আইনজীবীকে পুলিশ গ্রেফতার করে। সে বাগেরহাট জেলা আওয়ামী আইনজীবী সমিতির সদস্য।

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় গোলাম কিবরিয়া তারিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বারইখালী গ্রামের মো. জাহাঙ্গীর আলম ফরাজি বৃহস্পতিবার মামলাটি দায়ের করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial