Friday, June 12th, 2020
পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১০০
পিরোজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ তে পৌঁছালো। আজ শুক্রবার নতুন করে ৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ১০০ জন। নতুন ৬ জন করোনা আক্রান্তের মধ্যে ৪ জনের বাড়ি জেলার মঠবাড়িয়া উপজেলায়। একজনের বাড়ি কাউখালী উপজেলায় এবং স্বরূপকাঠী উপজেলায় একজনের বাড়ি। এদিকে, পিরোজপুরে কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি। শহরের বাজারগুলোতে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মার্কেট, দোকাটপাট খোলা থাকলেও এ সময়ে বাজার ও মার্কেটে লোকজনের ভীড় উপছে পড়ছে। মার্কেট, দোকাটপাটে কেটা কাটা এবং চলাচলে মানা হচ্ছে না সামাজিক দূরত্বসহ কোন প্রকার স্বাস্থ্যবিধি।বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বসেছে ঐতিহ্যবাহী নৌকার হাট
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজলার আটঘরে জলে ডাঙায় বসেছে নয়ানাভিরাম ঐতিহ্যবাহী নৌকার হাট। উপজেলার আটঘরের খালে বাংলা জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে শ্রাবন মাস পর্যন্ত সপ্তাহের প্রতি শুক্রবার বসে এ হাট। হাটের নৌকা বেপারিদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি হাটে ৬০০ থেকে থেকে ৭০০ খানা নৌকা বিক্রি হয়। তাতে প্রতিটি নৌকা গড় প্রতি তিন হাজার টাকা দামে হলেও প্রতি হাটে বিশ লক্ষ টাকার নৌকা বিক্রি হয়। তবে এ বছর করোনা ভাইরাসের প্রকোপে হাটে তেমন মানুষ আসছেন না। তাই এ বছর বেচা বিক্রিও ভাল নয়। জানা গেছে, হাটে আসা অনেকই বংশবিস্তারিত পড়ুন
এসএসসিতে প্রিয়া রানী পালের সাফল্য ॥ উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কা
প্রিয়া রানী পাল, অন্যের ঘেরের ভেড়ি থেকে তুলে আনা সবজী বিক্রির টাকায় যাদের সংসার চলে। যার জন্মের এক বছর পর থেকে বাবা প্রদীপ কুমার পাল নিরুদ্দেশ, মা অঞ্জনা রানী পালের সাথে স্থানীয় সার্ব্বজনিন শীতলা মন্দিরের জমিতে এক কোনে ঝুপড়ি ঘরে যার বেড়ে ওঠা। ছোট বেলা থেকেই পড়াশুনা প্রতি প্রিয়া রানীর আদম্য ইচ্ছা। পিতৃহারা মেয়ের ইচ্ছা পূরণে মা অন্যের বাড়িতে কাজ করে এবং পাড়া প্রতিবেশীদের বাগান ও মৎস্য ঘেরের ভেড়ি থেকে বিভিন্ন প্রকার সবজী তুলে স্থানীয় বাজারে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ চলে মা ও মেয়ের। এর মধ্যে মেয়ে প্রিয়া রানীবিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আইনজীবী গ্রেফতার
বাগেরহাটের মোড়েলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোলাম কিবরিয়া তারিক নামের ওই আইনজীবীকে পুলিশ গ্রেফতার করে। সে বাগেরহাট জেলা আওয়ামী আইনজীবী সমিতির সদস্য। এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় গোলাম কিবরিয়া তারিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বারইখালী গ্রামের মো. জাহাঙ্গীর আলম ফরাজি বৃহস্পতিবার মামলাটি দায়ের করেছেন।
