পিরোজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে স্টেজ ফর ইয়ূথ ফাউন্ডেশনের প্রচারণা
পিরোজপুর শহরে বিভিন্ন স্থানে বৃহস্পতিবার করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনাতামূলক প্রচারণা চালিয়েছে স্টেজ ফর ইয়ূথ ফাউন্ডেশনের তরুণ-তরুণীরা। এদিন সকালে শহরের পুরাতন ও নতুন বাসষ্ট্যান্ড এবং সিও অফিস এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক, লিফলেট বিতরণ করা হয়। সংগঠনের সদস্য ইমন চৌধুরী জানান, জনসাধারণকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। করোনার ভয়াবহতা সম্পর্কে তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।
প্রচারণাকালে সংগঠনের জেলা সদস্য অন্তরা আক্তার শারমিন, ইমন চৌধুরী, সুমনা ইসলাম, অনা ইসলাম, সাবিল, শাওন, শাহানা আক্তার, মো. রাকিব, আব্দুল্লাহ আল জুবায়ের উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« মোংলায় ক্ষতিগ্রস্থদের কারিতাস’র আর্থিক সহায়তা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাঁধের ফাঁদে উপকূলের জনজীবন »
