প্রধান সূচি

করোনাভাইরাসে আক্রান্ত মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় পিরোজপুরে দোয়া মোনাজাত

করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সুস্থতা কামনায় পিরোজপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহজাহান খান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান সরদার, পিপি এডভোকেট খান মো. আলাউদ্দিন, তৌহিদুল ইসলাম হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial