প্রধান সূচি

Sunday, June 7th, 2020

 

করোনাভাইরাসে আক্রান্ত মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় পিরোজপুরে দোয়া মোনাজাত

করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সুস্থতা কামনায় পিরোজপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহজাহান খান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান সরদার, পিপি এডভোকেট খান মো. আলাউদ্দিন, তৌহিদুল ইসলাম হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।


কাউখালীতে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুই লাখ টাকা মূল্যের ৮ হাজার মিটার কারেন্ট জাল, চরগড়া ও বেশ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম, কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুলালেন্দু সিকদার।


২০২১ সালে উৎপাদনে যাওয়া নিয়ে অনিশ্চয়তা

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজে ধীরগতি 

বাগেরহাটের রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ  কেন্দ্রের নির্মাণ কাজ ধীরগতিতে চলছে। সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ায় ভারতীয় শ্রমিকরা প্রকল্প এলাকার নির্মান কাজে অনিহা দেখানোয় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারের এই বিদ্যুৎ প্রকল্পের নির্মান কাজ চলতি অর্থ বছরের জুন পর্যন্ত ৪৯ শতাংশ শেষ হয়েছে। এখনো ৫১ শতাংশ কাজ অসম্পূর্ণ রয়েছে। ফলে আগামী ২০২১ সালে সরকারের বিদ্যুৎ খাতের বৃহৎ উন্নয়ন প্রকল্প শেষ করে উৎপাদনে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে কমিশনিং এবং আগস্টে এই বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রীডে যুক্ত হয়ে বানিজ্যিকভাবে বিদ্যুৎবিস্তারিত পড়ুন


পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ॥ ৬ জেলে আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় বনরক্ষীরা বিষের বোতল, ট্রলার ও নৌকাসহ ৬ জেলেকে আটক করেছে। আটক জেলেদের রবিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। আটক জেলেরা হচ্ছে, মোড়েলগঞ্জ উপজেলার গ্রাম বারইখালী গ্রামের আসগর আলী (৪৫), জাকির (৪৮), শাকিব শেখ (২৮), এমাদুল (২৯), এবং শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সেলিম (৪০) ও কবীর (৪৫)। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন জানান, শনিবার সন্ধ্যায় কটকা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের ছাপড়াখালী খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ৬ জেলেকে আটক করে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial