প্রধান সূচি

পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ॥ ৬ জেলে আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় বনরক্ষীরা বিষের বোতল, ট্রলার ও নৌকাসহ ৬ জেলেকে আটক করেছে। আটক জেলেদের রবিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক জেলেরা হচ্ছে, মোড়েলগঞ্জ উপজেলার গ্রাম বারইখালী গ্রামের আসগর আলী (৪৫), জাকির (৪৮), শাকিব শেখ (২৮), এমাদুল (২৯), এবং শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সেলিম (৪০) ও কবীর (৪৫)।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন জানান, শনিবার সন্ধ্যায় কটকা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের ছাপড়াখালী খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ৬ জেলেকে আটক করে। এ সময় জেলেদের কবল থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার ও একটি নৌকা জব্দ করা হয়। পরে বনরক্ষীরা ট্রলার ও নৌকায় তল্লাশী চালিয়ে বিষ দিয়ে ধরা ৯৮ কেজি চিংড়ি ও ১৩০ কেজি সাদা মাছ এবং ২ বোতল কীটনাশক উদ্ধার করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial