প্রধান সূচি

ভান্ডারিয়ায় এক নারী নেত্রী করোনা আক্রান্ত ॥ বাড়ি লকডাউন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের পরাগ নারী কল্যাণ সংস্থার সভানেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম।

তিনি জানান, ভান্ডারিয়া বাজারের মধ্যে গত ২৮ মে স্বামী, স্ত্রী, সন্তানসহ একই পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার ঐ পরিবারের একজন স্থানীয় নারী নেত্রীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপরই উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের উপস্থিতিতে তাদের বসবাসের বাড়িটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে আলাদা কক্ষে এবং পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা করা হচ্ছে।

উক্ত বাসাটি বাজারের মধ্যে হওয়ায় বাজারের ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনা বৃদ্ধির জন্য দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বাজারে জনসচেতনতায় প্রচারণা মাইকিং করা হয়েছে।

উল্লেখ্য, নোভেল করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রাদুর্ভাব শুরু হওয়ার পরই এই নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ৯জন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial