প্রধান সূচি

ভান্ডারিয়ায় গোলবুনিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

জেলার ভান্ডারিয়া উপজেলায় “গোলবুনিয়া প্রবাসী কল্যান ফাউন্ডেশন” এৱ পক্ষ থেকে উপজেলার তেলিখালি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মহামারী করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া ১০০টি পরিবারের মাঝে পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে নগদ এক হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার এ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তেলিখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন হাওলাদার।

এসময় চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের ধন্যবাদ জানান। তিনি ইউনিয়নবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের সঠিক বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গোলবুনিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক শাহাদাৎ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial