Saturday, May 16th, 2020
ভান্ডারিয়া ও ইন্দুরকানী করোনাভাইরাসে কর্মহীন মানুষের মাঝে দুঃস্থ কল্যাণ সংস্থার ত্রাণ বিতরণ
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে তাঁর সরাসরি তত্ত্বাবধানে শনিবার পিরোজপুর জেলার ইন্দুরকানী ও ভান্ডারিয়া উপজেলায় করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিজনিত মানবিক সহায়তা হিসেবে কর্মহীন শ্রমজীবি ও দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান ও কাপড় বিতরণ করা হয়েছে। জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও দুঃস্থ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহিবুল হোসেন মাহিম বিভিন্ন স্থানে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন। দুপুরে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলাবিস্তারিত পড়ুন
সুন্দরবনের আত্মসমর্পনকৃত বনদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে র্যাব-৮
র্যাব-৮ এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরেহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ বালিকিা বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় র্যাব-৮ সিইও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, অপারেশন অফিসার সহকারি পুলিশ সুপার মুকুরসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া র্যাব কর্মকর্তা এএসপি মো. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে রামপালের ভাগা বাজার ও মোংলা’র ফরেস্ট ঘাটে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে র্যাব-৮ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিন র্যাব-৮ এর পক্ষ থেকে বাগেরহাট ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে দলিত হরিজন ও হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ
পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় দলিত হরিজন ও হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার শহরের রাজারহাট, পালপাড়া, সিআইপাড়ায় ১৫০ প্যাকেট খাদ্য সামগ্রী ও ১০০ প্যাকেট শিশুখাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। দুপুরে প্রেসক্লাব সড়কের দলিত হরিজন পল্লীতে সমাজসেবা মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের টাকা বিতরণ করেন জেলা প্রশাসক। এ পল্লীর ৫৯ জনকে ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সাদারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও সমাজসেবা জেলাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় গোলবুনিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান
জেলার ভান্ডারিয়া উপজেলায় “গোলবুনিয়া প্রবাসী কল্যান ফাউন্ডেশন” এৱ পক্ষ থেকে উপজেলার তেলিখালি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মহামারী করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া ১০০টি পরিবারের মাঝে পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে নগদ এক হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার এ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তেলিখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন হাওলাদার। এসময় চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের ধন্যবাদ জানান। তিনি ইউনিয়নবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের সঠিক বিধি নিষেধ মেনে চলার আহবান জানান। প্রবাসীদের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন
