পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে দলিত হরিজন ও হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ
পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় দলিত হরিজন ও হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার শহরের রাজারহাট, পালপাড়া, সিআইপাড়ায় ১৫০ প্যাকেট খাদ্য সামগ্রী ও ১০০ প্যাকেট শিশুখাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
দুপুরে প্রেসক্লাব সড়কের দলিত হরিজন পল্লীতে সমাজসেবা মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের টাকা বিতরণ করেন জেলা প্রশাসক। এ পল্লীর ৫৯ জনকে ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। 
এসময় পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সাদারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও সমাজসেবা জেলা কার্যালয়ের প্রভেশনাল অফিসার জাকির হোসেন উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় গোলবুনিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুন্দরবনের আত্মসমর্পনকৃত বনদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে র্যাব-৮ »
