প্রধান সূচি

পিরোজপুরে অসহায় পরিবারের মাঝে মুসলিম এইডের উদ্যোগে নগদ অর্থ ও হাইজিং কিটস্ প্রদান

পিরোজপুরে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং হাইজিং কিটস্ প্রদান করেছে মুসলিম এইড পিরোজপুর এরিয়া কার্যালয়। বৃহস্পতিবার সকালে মুসলিম এইড পিরোজপুর কার্যালয়ে অসহায় ২০০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং ২১০টি পরিবারকে হাইজিং কিটস প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, মুসলিম এইড এর মেডিকেল ইনচার্জ ডা. প্যারিসা মনি, এডমিন অফিসার মো. আব্দর রহিম উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারকে নগদ ২ হাজার ৫০০ টাকা এবং ১ হাজার ৮২১ টাকার হাইজিং কিটস্ দেয়া হয়। হাইজিং কিটস্ এর মধ্যে রয়েছে সাবান ১৫ পিস, ডিটারজেন্ট পাউডার ৫ পিস, সার্কিক্যাল মাস্ক ৫০ পিস, স্যানিটারী ন্যাপকিন এক প্যাকেট, বালতি, মগসহ অন্যান্য সামগ্রী।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial