প্রধান সূচি

Thursday, May 14th, 2020

 

করোনাভাইরাস পরিস্থিতি

পিরোজপুরের বাজারে উপচে পড়া ভীড় ॥ মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

করোনাভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘদিন লকডাউন থাকার পরে ঈদকে সামনে রেখে পিরোজপুরের মার্কেট ও দোকানগুলো খুলে দেওয়ার পর থেকে বাজারে মানুষের ভীড় উপচে পড়ছে। শাড়ি-কাপড়, তৈরী পোশাক, জুতা, কসমেটিক্সসহ মহিলাদের আইটেমের দোকানগুলোতে ভীড় বেশী। ক্রয়-বিক্রয়ে মানা হচ্ছে না কোন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষার বিধি-নিষেধ। দুপুর ১২টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব দোকান খোলা থাকছে। তবে ক্রেতারা দোকান খোলার আগেই এসে দোকানগুলো সামনে অপেক্ষা করছে। পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, করোনা পরিস্থিতির কারণে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছ-মাংস, মুদি-মনোহরী দোকান এবং দুপুর ১২টাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প

বাগেরহাটের রামপালে সেনাবাহিনীর সহায়তায় চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী রামপাল উপজেলার সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেড এর সহায়তায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুপুরে ক্যাম্প পরিদর্শন করেন শেখ হাসিনা সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি। চিকিৎসা সেবা নিতে মানুষদের খোঁজ খবর নেন জিওসি। তাদেরকে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় পরামর্শ দেন। এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আল মাসুম, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেজর কেএম যাহীন নাসির,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ

পিরোজপুরে করোনাভাইরাসের কারণে শ্রমিকের অভাবে থাকা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে কৃষক লীগ। বৃহষ্পতিবার দিনব্যাপী জেলার কদমতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুই কৃষক সেকেন্দার হাওলাদার ও রিপন শেখ এর এক বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন তারা। এসময় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট দীলিপ কুমার মাঝি, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য এস. এম তৌহিদ রাজাসহ জেলা, পৌর ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


৫০ লাখ পরিবারকে নগদ টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ অসহায় পরিবারের জন্য নগদ ১ হাজার ২৫০ কোটি টাকা অর্থ সহায়তা কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। খবর ইউএনবির এই কার্যক্রমের অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ ও শিওরক্যাশের মাধ্যমে প্রতিটি পরিবার নগদ ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবে। পরে প্রধানমন্ত্রী ২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বৃত্তি ও টিউশন ফি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.বিস্তারিত পড়ুন


ইন্দুরকানী‌তে মান‌সিক ভারসাম্যহীন প্রসূ‌তি নারী‌কে নবজাতকসহ উদ্ধার কর‌লেন ইউএনও

‌পি‌রোজপু‌রের ইন্দুরকানী‌তে মান‌সিক ভারসাম্যহীন প্রসূ‌তি নারী‌কে নবজাতকসহ উদ্ধার কর‌লেন ইন্দুরকানীর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার। উপ‌জেলার খোলপটুয়া জাপানী ব্যারাক হাউজ থে‌কে বৃহস্প‌তিবার সকা‌লে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার হোসাইন মুহাম্মদ আল মুজা‌হিদ মে‌ডিক্যাল টিম নি‌য়ে তা‌দের উদ্ধার ক‌রেন। প‌রে নিজ গা‌ড়ি‌তে ক‌রে মা ও নবজাতক‌কে জেলা সদর হাসপাতা‌লে পৌঁ‌ছে দেন। এসময় তার সা‌থে ছি‌লেন ডা. আ‌মিন উল ইসলাম। জাপানী ব্যারাক হাউ‌জের বা‌সিন্দা জ‌লিল জোমাদ্দার জানান, প্রায় এক সপ্তাহ আ‌গে গর্বব‌তী মানসিক ভারসাম্যহীন নারী (৩৭) আমা‌দের এলাকায় আ‌সেন। এখা‌নে সেখা‌নে ঘুর‌তে থা‌কেন তি‌নি। আজ ভোর রা‌তে আমা‌দের ব্যারা‌কের না‌সির সিকদা‌রের ঘ‌রের পা‌শে ব‌সে এক‌টি পুত্রবিস্তারিত পড়ুন


বাগেরহাটে কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু ॥ জেলায় আক্রান্ত ৪

বাগেরহাটের কচুয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৪৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধোপাখালী ইউনিয়নে নিজ বাড়িতে সে মারা যায়। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ও হাইপোথাইরয়েডিজমসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনিশংকর পাইক। তিনি বলেন, ওই নারী এক সপ্তাহ আগে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন। তার জ্বর ও গলা ব্যথা ছিল। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার জ্বর ও অন্যান্য সমস্যা বৃদ্ধি পায়। সকালে সে মাধবকাঠি গ্রামে নিজ বাড়িতে মারা যান। আমরা করোনা পরীক্ষার জন্য ওইবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ভাগ্নের লাঠির আঘাতে মামা নিহত

বাগেরহাটের শরণখোলায় পারিবারিক কলহের জেরে দুলাভাই ও ভাগ্নের (বোনের ছেলে) লাটির আঘাতে সবুর শিকদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার  বিকেলে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের বাধাল গ্রামের রাধালক্ষী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সবুরের মরদেহ উদ্ধার করেছে। নিহত সবুর শিকদার বাধাল গ্রামের সামছু শিকদারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. আলতাফ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সবুর শিকদার ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তখন সবুরের প্রতিবেশী ও দুলাভাই (বোনের স্বামী) আলতাফ শেখ (৪৫) সবুরের বাড়িতে এসে ঝগড়া করছো কেন এই বলে সবুরকে চর থাপ্পর মারে। সবুরওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে অসহায় পরিবারের মাঝে মুসলিম এইডের উদ্যোগে নগদ অর্থ ও হাইজিং কিটস্ প্রদান

পিরোজপুরে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং হাইজিং কিটস্ প্রদান করেছে মুসলিম এইড পিরোজপুর এরিয়া কার্যালয়। বৃহস্পতিবার সকালে মুসলিম এইড পিরোজপুর কার্যালয়ে অসহায় ২০০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং ২১০টি পরিবারকে হাইজিং কিটস প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, মুসলিম এইড এর মেডিকেল ইনচার্জ ডা. প্যারিসা মনি, এডমিন অফিসার মো. আব্দর রহিম উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারকে নগদ ২ হাজার ৫০০ টাকা এবং ১ হাজার ৮২১ টাকার হাইজিং কিটস্ দেয়া হয়। হাইজিং কিটস্ এর মধ্যে রয়েছে সাবান ১৫ পিস, ডিটারজেন্টবিস্তারিত পড়ুন


মান্তাদের নৌকায় নৌকায় ত্রাণ

মান্তা সম্প্রদায়। তারা নদীতে ভেসে বেড়ায়। নদীতেই বাস। নদীর মাছেই আহার। বর্তমানে করোনাভাইরাস প্রাদুর্ভাব এবং নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। সমাজের এই সম্প্রদায়ের ব্যক্তিরা চরম অবহেলার পাত্র। কেউ খোঁজ রাখে না তাদের। পটুয়াখালী বাউফলের কালাইয়া বগ-বাঁশবাড়িয়া খালে তাদের বসবাস। বুধবার দুপুরে মান্তা সম্প্রদায়ের পরিবারগুলোর মাঝে বাউফল উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল হতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো. আক্তার জামীল। তিনি মান্তাদের নৌকায় নৌকায় গিয়ে চাল, ডাল, আলু, তেল, লবন পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলার সহকারি কমিশনার (ভূমি)বিস্তারিত পড়ুন


করোনাভাইরাস পরিস্থিতি

প্রধানমন্ত্রীর উপহার পেল দশমিনার শিশুরা

মহামারি করোনার প্রভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পটুয়াখালী উপজেলার দশমিনা উপজেলার  প্রতিবন্ধী  শিশুদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বুধবার উপজেলার প্রতিবন্ধী শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিশু খাদ্য বিতরণ করা হয়। বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো. আক্তার জামীল সরেজমিনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন। এসময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া ফেরদৌস,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, আলিপুর মীরমদন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মো, জাকির হোসেন ও প্রধান শিক্ষক রেজাউল করিম উপস্থিত ছিলেন। উপজেলায় প্রাথমিক পর্যায়ে ২৫ জন প্রতিবন্ধী শিশুকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial