প্রধান সূচি

বাগেরহাটে কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু ॥ জেলায় আক্রান্ত ৪

বাগেরহাটের কচুয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৪৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধোপাখালী ইউনিয়নে নিজ বাড়িতে সে মারা যায়। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ও হাইপোথাইরয়েডিজমসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনিশংকর পাইক।

তিনি বলেন, ওই নারী এক সপ্তাহ আগে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন। তার জ্বর ও গলা ব্যথা ছিল। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার জ্বর ও অন্যান্য সমস্যা বৃদ্ধি পায়। সকালে সে মাধবকাঠি গ্রামে নিজ বাড়িতে মারা যান। আমরা করোনা পরীক্ষার জন্য ওই নারীসহ তার পরিবারের চারজন এবং আশপাশের আরও দুইজনের নমুনা সংগ্রহ করেছি।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিৎ দেবনাথ বলেন, মারা যাওয়া ওই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন। যেহেতু জ্বর, গলা ব্যাথা ছিল আমরা সতর্কতার সাথে তার দাফন কাফন সম্পন্ন করেছি। নিহতের বাড়িসহ আশপাশের ১৮টি বাড়ির লোকদের হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সংগৃহীত নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, বাগেরহাট জেলায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে চিতলমারী উপজেলায় ঢাকা থেকে আসা স্বামী-স্ত্রী এবং কচুয়া উপজেলায় চট্টগ্রাম থেকে আসা এক নারী এবং ঢাকা থেকে আসা এক যুবক রয়েছেন। তবে এরা সবাই সুস্থ্য রয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial