প্রধান সূচি

করোনাভাইরাস পরিস্থিতি

প্রধানমন্ত্রীর উপহার পেল দশমিনার শিশুরা

মহামারি করোনার প্রভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পটুয়াখালী উপজেলার দশমিনা উপজেলার  প্রতিবন্ধী  শিশুদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বুধবার উপজেলার প্রতিবন্ধী শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিশু খাদ্য বিতরণ করা হয়।

বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো. আক্তার জামীল সরেজমিনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন। এসময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া ফেরদৌস,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, আলিপুর মীরমদন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মো, জাকির হোসেন ও প্রধান শিক্ষক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

উপজেলায় প্রাথমিক পর্যায়ে ২৫ জন প্রতিবন্ধী শিশুকে এ উপহার প্রদান করা হয়। প্রতিবন্ধী প্রত্যেক শিশুকে সুজি, দুধ,  চিনি, সয়াবিন তেল, ডাল, বিস্কুট, শুকনা খাবার ইত্যাদি উপহার হিসেবে প্রদান করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিবন্ধী  শিশু ছাড়া উপজেলার আরও বেশ কিছু অসহায় শিশুকে পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial