পিরোজপুরে কর্মহীন মানুষের মাঝে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী’র খাদ্য সহায়তা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় পর্যায়ে কর্মহীন মানুষের মাঝে ১৭ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ৫নং জুজখোলা বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৫০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, তেল, চিড়া দেওয়া হয়েছে।
মন্ত্রীর পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, হুমায়ূন ব্যাপারী, রফিক হাওলাদারসহ শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র পক্ষ থেকে পিরোজপুর-১ সংসদীয় আসনের তিনটি উপজেলার ২৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রাথমিক পর্যায়ে ১৩ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয় এবং এখন দ্বিতীয় পর্যায়ে আরও ১৭ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হচ্ছে।
