Monday, May 4th, 2020
ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়লো : প্রজ্ঞাপন জারি
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি। পরের দুদিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় সেটিও সাধারণ ছুটির অন্তর্ভুক্ত হবে। আজ সোমবার এই প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সব মন্ত্রণালয় বা বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিসগুলো প্রয়োজন অনুসারে খোলা রাখবে। এ বিষয়ে তাদের অধিক্ষেত্রের কাজ পরিচালনায় নির্দেশনা জারি করবে। এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কেউ কর্মস্থল (কর্ম এলাকা) ত্যাগ করতে পারবেন না। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাধারণ ছুটির সময় জনসাধারণ ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কর্মহীন মানুষের মাঝে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী’র খাদ্য সহায়তা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় পর্যায়ে কর্মহীন মানুষের মাঝে ১৭ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ৫নং জুজখোলা বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৫০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, তেল, চিড়া দেওয়া হয়েছে। মন্ত্রীর পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানীবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মাটির ব্যাংকে জমানো টাকা দান
করোনা দুর্গতদের জন্য পিরোজপুরে শিশুদের বিরল সহানুভূতি
করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষের কস্ট-দুর্দশা লাঘবে নিজেদের সঞ্চিত সামান্য অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে পিরোজপুরে পাঁচ শিশু শিক্ষার্থী অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো। পৌর এলাকার মরিচাল গ্রামের মিনা শিশু নিকেতনের পাঁচ থেকে সাত বছরের পাঁচ শিশু মাটির ভারে (মাটির তৈরী ব্যাংক) জমানো ১৪২২ টাকার এই অর্থ আজ সোমবার জেলা প্রশাসকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়। এই শিশু দাতারা হলো মাশরাফি ইমরান আরিয়ান, বুশরা আক্তার, রেজভি হোসেন, সিনথিয়া ইসলাম ও শামীম মিনা। করোনা দুর্গতদের প্রতি এই শিশুদের সহানুভূতি প্রশংসা করে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, এদের কাছ থেকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটর সাইকেল ও নসিমনের (মালটানার গাড়ি) মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার উপজেলার সাফা ডিগ্রি কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক আহাদ শরীফ (২২) উপজেলার ধানীসাফা ইউনিয়নের আমরাবুনিয়া গ্রামের মো. কালাম শরীফের ছেলে। এ সময় কাওসার (১৮) নামে একজন মারাত্মকভাবে আহত হন। জানা গেছে, সোমবার সকালে আহাদ শরীফ তার ব্যক্তিগত মোটর সাইকেলে কাওসারকে সাথে নিয়ে জরুরি কাজে স্থানীয় ধানিসাফা বাজারে যাচ্ছিলো। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি নছিমন এর সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহাদ শরীফ ঘটনাস্থলেই মারা যায়।বিস্তারিত পড়ুন
কাউখালীতে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুদের খাবার দিচ্ছেন ইউএনও
করোনা পরিস্থিতিতে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষগুলো চরম খাদ্য সংকটে পড়েছেন। তাদের মুখে খাবার তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। করোনার প্রভাবে বাজারের হোটেল-রেস্তোরাসহ সব খাবারের দোকান বন্ধ থাকায় তারা খাবার খেতে পায় না। এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে তাদেরকে এক বেলা খাবারের ব্যবস্থা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। কাউখালীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপাধ্যক্ষ সনজিত কুমার সাহা বলেন, ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা প্রতিদিন রান্না করা খাবার এবং শুকনো খাবার বাজারে থাকা পাগলদের মাঝে রাতে ঘুরে ঘুরে বিতরণবিস্তারিত পড়ুন
চিতলমারীতে প্রবাসী দুই ভাইয়ের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার পরিস্থিতিতে ঘরে থাকা দেড় শতাধিক কর্মহীন দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ী গ্রামের ব্রুনাই প্রবাসী দুই ভাই মো. হায়তাস উদ্দীন সরদার ও মো. সোহেল সরদারের অর্থায়নে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সোমবার সকাল ১১টায় এ সহায়তা প্রদানের উদ্বোধন করেন চিতলমারী পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। এসময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতিবিস্তারিত পড়ুন
কাউখালীতে কুকুরকে খাবার দিলেন ইউএনও
করোনা পরিস্থিতির কারণে পিরোজপুরের কাউখালী শহরের হোটেল ও খাবারের দোকানগুলো বন্ধ। ফলে মানুষের উচ্ছিষ্ট খাবার বা খাবারের বর্জ্য থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কুকুরগুলো। পথের দু’ধারে কোনো ভবন থেকে কেউ ঘরের বাড়তি খাবারও রাস্তায় ফেলে না। করোনা সংকটের এই সময়ে শহরের কুকুরদের অবস্থা সবচেয়ে করুণ। রাস্তাঘাটে কুকুরের করুণ চাহনি যেনো বলে দেয় প্রায়দিনই অভুক্ত থাকছে তারা। শহর ও আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব অভূক্ত কুকুরদের রাতের আধাঁরে গাড়ি নিয়ে খুঁজে খুঁজে বের করে ঘরে তৈরি খাবার দিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। রবিবার রাতবিস্তারিত পড়ুন
পিরোজপুরের শংকরপাশায় এক দম্পতির দেহে করোনা সনাক্ত ॥ জেলায় আক্রান্ত ১১
পিরোজপুরে আরও দুইজন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। আক্রান্ত দুই জন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগে শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে দুই জন করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছিল। সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কভিড-১৯ পরীক্ষার ল্যাব থেকে এ দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। শনিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যবিস্তারিত পড়ুন
