প্রধান সূচি

সংস্পর্শে আসা ১৫ জনের নমুনা সংগ্রহ

মোড়েলগঞ্জে মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত ॥ ৫০ বাড়ি লকডাউন

বাগেরহাটের মোড়েলগঞ্জে এবার মারা যাওয়া ৪০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।  এ ঘটনার পরে বুধবার গভীর রাতে জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের মৃত ব্যক্তির সংস্পর্শে আসা অন্তত ১৫ জনকে সনাক্ত করে তাদের হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এবং ওই গ্রামের ৫০টি বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি সনাক্ত হয়। বুধবার রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিষয়টি বাগেরহাটের স্বাস্থ্য বিভাগকে জানালে তারা এসব পদক্ষেপ গ্রহণ করে।

মৃত ব্যক্তির সংষ্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনার ল্যাবে পাঠাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ঢাকার উত্তরা এলাকায় বসবাস করা এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত ২৬ এপ্রিল ঢাকার বাসায় তার মৃত্যু হয়। পরদিন মৃতের পরিবার তাকে এ্যাম্বুলেন্সে করে বাগেরহাটের মোড়েলগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে আসেন। ২৮ এপ্রিল সকালে স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে সেখানে গিয়ে করোনাভাইরাসের সংক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সন্দেহে করে তার নমুনা সংগ্রহ করে খুলনার ল্যাবে পরীক্ষায় পাঠাই। ২৯ এপ্রিল রাতে পরীক্ষায় তার করোনা পজেটিভ সনাক্ত হয়।

বুধবার রাত ১টার দিকে স্বাস্থ্য বিভাগ উপজেলা প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে যেয়ে মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের মৃত ব্যক্তির সংস্পর্শে আসা অন্তত ১৫ জনকে সনাক্ত করে তাদের হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এবং ওই গ্রামের ৫০টি বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। মৃত ব্যক্তির সংস্পর্শে আসা তার স্ত্রী, এ্যাম্বুলেন্স চালক, তার সৎকারে অংশ নেয়া ব্যক্তিদের সনাক্ত করে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial