প্রধান সূচি

Thursday, April 30th, 2020

 

পিরোজপুরে কৃষকদের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ ॥ নিয়ে এসেছেন আধুনিক ধান কাটার মেশিন

করোনা পরিস্থিতির মধ্যে পিরোজপুরের কৃষকদের জন্য এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। তার নির্বাচনী এলাকা পিরোজপুর-১ আসনের দুটি উপজেলার কৃষকদের সুবিধার্থে ধান কাটার জন্য দুটি আধুনিক ধান কাটা ও মাড়াই যন্ত্র (কম্বাইন্ড হারভেস্টার মেশিন) সরকারীভাবে নিয়ে এসেছেন তিনি। করোনার প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সংকটে চলমান বোরো ধান কাটা নিয়ে দুঃচিন্তায় রয়েছেন কৃষকেরা। ঠিক সেই মুহূর্তে নিজ নির্বাচনী এলাকার কৃষকদের জন্য স্বস্তিদায়ক পদক্ষেপ নিয়েছেন মন্ত্রী। তার অনুরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় জেলার নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলার জন্য ২টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়েছে। ওইবিস্তারিত পড়ুন


কাউখালীতে দুঃস্থ কল্যাণ সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কাউখালী উপজেলায় করোনাভাইরাসের কারণে পবিত্র রমজান মাসে ঘরে থাকা বিভিন্ন পেশার কর্মহীন পরিবারের মাঝে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয়পার্টির সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু, কাউখালী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ ঝুমুর। এ সময় জাতীয়পার্টির (জেপি) নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।


বাগেরহাটে অপহরণের দেড়মাসেও খোঁজ মেলেনি কিশোরীর

বাগেরহাটের কচুয়ায় অপহরণের দেড়মাসেও সন্তানের খোঁজ পায়নি হতদরিদ্র পিতা-মাতা। গত ১৬ মার্চ রাতে কচুয়া উপজেলার ফুলতলা হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে অপহৃত হয় নবম শ্রেণির শিক্ষার্থী লিমা আক্তার (১৫)। এ ঘটনায় কিশোরীর পিতা ইউনুছ শেখ ১৭ মার্চ কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান। ডায়েরী সূত্রে জানা যায়, ১৬ মার্চ রাতে পিতামাতার সাথে কচুয়া উপজেলার ফুলতলা হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যায় ফুলতলা গ্রামের ইউনুছ শেখের মেয়ে লিমা আক্তার (১৫)। ওয়াজের প্যান্ডেল থেকে বাদাম কিনতেবিস্তারিত পড়ুন


চিতলমারী কেন্দ্রীয় জামে মসজিদে সাংসদ শেখ হেলাল উদ্দীনের উপহার সামগ্রী প্রদান

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা দুর্যোগের কারণে বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট হেমায়েত উদ্দীন ভূইয়া চিতলমারী কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুল উলুম কওমিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে উপহার সামগ্রী বাবদ নগদ ১০ হাজার টাকা ও ১০ প্যাকেট খাদ্য সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, জেলা আওয়ামী লীগ নেতা আজমল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


খাদ্য বান্ধব চাল বিক্রিতে অনিয়ম.

নাজিরপুরে আরো এক ডিলারের কারাদন্ড ॥ বাতিল হচ্ছে ডিলারশীপ ও জামানত

পিরোজপুরের নাজিরপুরে খাদ্য বান্ধব চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের কারাদন্ড ও এক ডিলারের ডিলারশীপসহ জামানত বাতিলের পর আজ বৃহস্পতিবার শামীম গাজী (৪০) নামে আরো এক ডিলারকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ডিলারেরও ডিলারশীপসহ জামানত বাতিলের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান। দন্ডিত শামীম গাজী উপজেলার মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি ওই ইউনিয়নের ওএমএস ডিলার। ওই ডিলারের বিরুদ্ধে খাদ্য বান্ধব চাল বিক্রির নানা অনিয়ম তুলে ধরে বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন সংশ্লিষ্ট ইউনিয়নেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মেয়রের হটলাইনে ফোন দিলেই মিলছে খাদ্য সামগ্রী

বাগেরহাট পৌরসভার মেয়রের হটলাইেেন ফোন দিলেই মিলছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া সাধারণ মানুষ যেমন খাদ্যকষ্টে দিন কাটছে তেমনি না বলতে পারা মধ্যবিত্ত মানুষ যারা খাবারের কষ্টে খেয়ে না খেয়ে কোনভাবে জীবন যাপন করছে। এ রকম না বলতে পারা অভাবী লোকের সংখ্যা নেহায়েত কম নেই আমাদের সমাজে। তাদের কথা চিন্তা করে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান একটি হটলাইন চালু করেন যেখানে ফোনকারীর পরিচয় গোপন রেখে তাদের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে কিন্ডার গার্টেনের এক শিক্ষকের ফোন আসে মেয়রে হটলাইনে সাথে সাথে মেয়র সিদ্ধান্তবিস্তারিত পড়ুন


সংস্পর্শে আসা ১৫ জনের নমুনা সংগ্রহ

মোড়েলগঞ্জে মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত ॥ ৫০ বাড়ি লকডাউন

বাগেরহাটের মোড়েলগঞ্জে এবার মারা যাওয়া ৪০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।  এ ঘটনার পরে বুধবার গভীর রাতে জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের মৃত ব্যক্তির সংস্পর্শে আসা অন্তত ১৫ জনকে সনাক্ত করে তাদের হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এবং ওই গ্রামের ৫০টি বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি সনাক্ত হয়। বুধবার রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিষয়টি বাগেরহাটের স্বাস্থ্য বিভাগকে জানালে তারা এসব পদক্ষেপ গ্রহণ করে। মৃত ব্যক্তির সংষ্পর্শেবিস্তারিত পড়ুন


মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে ভান্ডারিয়ায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন

পিরোজপুর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার উপজেলা কমপ্লেক্সে নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করা হয়েছে। ভান্ডারিয়া উপজেলার জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে সমাজকল্যাণ মূলক সংস্থা মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ বুথ চালু করা হয়েছে। করোনাভাইরাস সনাক্তকরণ বা কেউ এ মরনঘাতি ব্যাধিতে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য সন্দেহভাজনদের এ বুথ থেকে নমুনা সংগ্রহ করে নির্ধারিত ল্যাবে পরিক্ষার জন্য পাঠানো হবে। বুধবার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ এর উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলাবিস্তারিত পড়ুন


চিতলমারীতে নিখোঁজের দুইদিন পর খাল থেকে যুবকের লাশ উদ্ধার

বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের দুইদিন পর খাল থেকে মাহমুদ শেখ (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের বাকেরকান্দির এলাকার মাঠের খাল থেকে তার লাশ উদ্ধার করে চিতলমারী থানা পুলিশ। এ ঘটনায় চিতলমারী থানা পুলিশ ও বাগেরহাট পিবিআই এর কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এলকাবাসী জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে বাকেরকান্দি গ্রামের বজলু শেখের ছেলে মাহমুদ শেখ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজির এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে মাঠের খালের একটি ভেসালের খুঁটিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial