প্রধান সূচি

করোনাভাইরাস রোধে কাউখালী উপজেলা চেয়ারম্যানের মাইকিং

পিরোজপুরের কাউখালীতে ‘নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখি, করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে আতঙ্ক নয়, সতর্ক থাকুন’ এমন শ্লোগান দিয়ে মাইকিং করেছেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। তিনি শুক্রবার কাউখালী দক্ষিন বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত হেঁটে হেঁটে হ্যান্ড মাইক দিয়ে মাইকিং করে জনসাধারণসহ বাজার ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান।

সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শুরু করে প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে গুরুত্বপূর্ণ স্থানে চেয়ারম্যান মাইকিং এ তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ফার্মেসির দোকান খোলা থাকবে। তবে একত্রে লোক জড়ো হওয়া যাবে না। অপ্রয়োজনে বাজারে আসা যাবে না।

পরে তিনি ৫টি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে লিফলেট, মাস্ক, হ্যান্ড গ্লোবস ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন।

তিনি আরো বলেন, আমাদের অঞ্চল এখনও আল্লার রহমতে ভালো আছে। আমরা এ অবস্থা ধরে রাখতে চাই। তাই বাজার ব্যবসায়ী ও জনসাধারণকে সরকারের বেধে দেওয়া আইন মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। বিদেশ ফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে অনুরোধ করা হয়েছে। সরকারের এ নিয়ম মেনে না চললে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্যে নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial