প্রধান সূচি

পিরোজপুরে হোম কোয়রেন্টাইনে ৬৫৫ জন

পিরোজপুর জেলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ৬৫৫ জন প্রবাসী হোম কোয়রেন্টাইনে আছেন। এর মধ্যে ২৮৯ জন স্বাস্থ্য বিভাগে নজরদারীতে এবং ৩৬৬ জন পুলিশ বিভাগের নজরদারীতে আছেন বলে জানা গেছে। এছাড়া ৫৩ জন প্রবাসী হোম কোয়রেন্টাইন শেষে স্বাস্থ্য বিভাগের ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. নাসনাত ইউসুফ জাকি।

পিরোজপুর জেলা সদরে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে হাসপাতাল কমপ্লেক্সের অভ্যন্তরে বিশেষজ্ঞ ডাক্তারদের জন্য নির্মিত অব্যবহৃত একটি ভবনে ৫০ শয্যার প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণরোধে চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের কর্মীদের ব্যবহারের জন্য পিরোজপুর প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে ১৫৭ সেট পিপিই (Personal Protective Equipment) প্রদান করা হয়েছে। এসব পিপিই জেলা ও উপজেলা হাসপাতালের ডাক্তার ও নার্স এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের জন্য বিতরণ করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণরোধে করণীয় বিষয়ে পিরোজপুরে জেলা পরিষদ, জেলা পুলিশসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন সচেতনতামূলক মাইকিং এবং লিফলেট বিতরণ করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial