প্রধান সূচি

ভান্ডারিয়ায় ঔষধ ও হ্যান্ডগ্লোবস বিতরণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান দুঃস্থ কল্যাণ সংস্থা (ডিকেএস)এর উদ্যোগে ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী উপজেলায় অসহায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মঙ্গলবার ঔষধ ও হ্যান্ড গ্লোবস বিতরণ করা হয়েছে।

বিতরণকালে জাতীয়পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া পৌরসভার সচিব মো. আনোয়ার হোসেন,  দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, পৌরকাউন্সিলর মো. জালাল উদ্দিন সিকদার, পৌর কর্মকর্তা মো. আমিনুর রহমান, জেপি নেতা মো. আমির হোসেন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া জেপির ভা-ারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু ভান্ডারিয়া উপজেলায় বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে হ্যান্ড গ্লোবস বিতরণ করেন। এসময় জেপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial