প্রধান সূচি

আগামীকাল থেকে মাঠ পর্যায়ে নামছে সেনাবাহিনী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগামীকাল মঙ্গলবার থেকে মাঠ পর্যায়ে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে সেনাবাহিনী মোতায়েন হবে। তারা জেলা প্রশাসনকে সহায়তা করবে। জেলা ম্যাজিস্ট্রেটদের সহায়তায় তারা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা ও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী ২৬ মার্চ সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ সাপ্তাহিক ছুটির সাথে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন। ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি এর সাথে যুক্ত হবে। করোনাভাইরাসের বিস্তৃতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কাঁচা বাজার, হাসপাতাল এবং জরুরি সেবাগুলো খোলা থাকবে ।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, এটি একটি বৈশ্বিক প্রাদুর্ভাব। স্বাস্থ্য বিভাগের সাথে প্রতিটি মন্ত্রণালয় কাজ করছে। সামরিক-বেসামরিক বাহিনী সবাই একযোগে কাজ করছে। জনগণের কথা বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রী এ নিয়ে রাষ্ট্রপতির সাথে বিস্তারিত আলোচনা করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial