প্রধান সূচি

সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে থাকার নির্দেশ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থলে উপস্থিতি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে বলে রবিবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial