বঙ্গবন্ধু’র সংগ্রামের ফল বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, বঙ্গবন্ধু সংগ্রাম করে দেশ স্বাধীন করেছেন বলে আজ জাতি ভাগ্য পরিবর্তনের স্বাদ পেয়েছে। তিনি জেল-জুলুম সহ্য করে বাঙ্গালীর জন্য সংগ্রাম করেছেন। তার সুফল হিসেবে ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানীসহ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা আমাদের অর্থবহ করে তুলতে হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়ায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত এক দোয়া-মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু ১৪ বছর জেল খেটেছেন। মানুষের জন্য তিনি আত্মাহুতি দিয়েছেন। আজ তাঁর জন্ম শতবার্ষিকীতে আমাদের সকলের দোয়া করা উচিত, আল্লাহ যাতে তাঁকে জান্নাতের বিশেষ স্থানে রাখেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার ও জেপি’র উপজেলা সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু। বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাতের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ফারুক হোসেন অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে জাতীয় পার্টি (জেপি), আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশ নেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ^নাথ বনিক, স্থানীয় প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক কুমার, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমান, ভান্ডারিয়া উপজেলার নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ভান্ডারিয়া থানার ওসি মাসুদুর রহমান, কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম, ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান প্রমুখ। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা জেপি’র সভানেত্রী আসমা আক্তার, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দিন, জেপি নেতা ইউসুফ আলী আকন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, কাউখালীর ইউপি চেয়ারম্যানদের মধ্যে সদরের আমিনুর রশীদ মিল্টন, শিয়ালকাঠির সিকদার মো. দেলোয়ার, চিড়াপাড়া-পারসাতুরিয়ার মাহমুদ খান খোকন, আমড়াজুড়ির শেখ মো. শামসুদ্দোহা, সয়না-রঘুনাথপুরের এলিজা সাইদ প্রমুখ।
জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মঙ্গলবার ভান্ডারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
