প্রধান সূচি

চিতলমারীতে ব্র্যাক এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় চিতলমারী সদর বাজারের চাঁদনী রিভার টাওয়ারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুর রহিম, মো. নাজমুল হাসান, ব্র্যাক ব্যাংক অফিসার  মো. আইনুর রহমান, মো. নুর হোসাইন।

বাগেরহাট ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক এস. এম, নুরুল আমিনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চিতলমারী ব্র্যাক ব্যাংক এজেন্ট দেব্রত মজুমদার, এজেন্ট অফিসার চঞ্চলা মন্ডল, মিলন বৈরাগী প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial