প্রধান সূচি

বাগেরহাটে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু

বাগেরহাটের মোংলায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে আহত মো. তরিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে নিজ বাড়িতে তরিকুলকে ধারালো দা’ দিয়ে বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করে স্ত্রী হীরা বেগম তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নিহত তরিকুল ইসলাম মোংলা পৌরসভার বটতলা মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তরিকুলের দুইজন স্ত্রী রয়েছে। হীরা বড় বউ হিসেবে সংসার করে আসছিল।

মোংলা থানার এস আই মো. জাহাঙ্গীর আলম বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হীরা ধারালো অস্ত্র দিয়ে তরিকুলকে আঘাত করে। গুরুত্বর আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তরিকুল মারা যায়। ঘটনার পর থেকে তরিকুলের স্ত্রী হীরা ও অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে হীরক পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, তরিকুলের মরদেহের ময়না তদন্তের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। হীরাকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial