পিরোজপুরে মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন
পিরোজপুরে মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা স্টেডিয়ামে এ ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সাইদুল্লাহ লিটন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট খান মো. আলাউদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সাদেক আহমেদ শাহাদাত, কোষাধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, সদস্য এম এ রব্বানী ফিরোজসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। ক্রিকেট লীগে জেলার ৬টি ক্লাব অংশ গ্রহণ করছে।
Please follow and like us:
« বাগেরহাটে সময়ের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে গুলি করে ও কুপিয়ে আইনজীবী সহকারীকে খুন »
