প্রধান সূচি

ইন্দুরকানীতে জেলের লাশ উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আবুল হোসেন খান (৬০) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর বলেশ^র গ্রামের একটি মাঠ থেকে জেলে আবুল হোসেন খানের লাশ উদ্ধার করা হয় বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান।

আবুল হোসেন খান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেরার বদনীভাঙ্গা গ্রামের মৃত নাদিম খানের ছেলে।

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সোমবার সকালে সংবাদ পেয়ে পুলিশ বালিপাড়া ইউনিয়নের চর বলেশ^র গ্রামের একটি মাঠ থেকে গালায় মাফলার পেঁচানো অবস্থায় জেলে আবুল হোসেন খানের লাশ উদ্ধার করে। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তদন্তের পরে বলা যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial