চিতলমারীতে শিশু মেলা অনুষ্ঠিত
বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় বাগেরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে চিত্রাঙ্কণ, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন স্টল প্রদর্শণের মাধ্যমে এ মেলা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১ টায় মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলাস্থলে এসে শেষ হয়।
শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, জেলা তথ্য অফিসার পাভেল দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, ওসি (তদন্ত) মো. ইকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. শেখ নজরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
