প্রধান সূচি

ভান্ডারিয়ায় আওয়ামী লীগের সম্মেলনে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পেল ২০ হাজার নেতাকর্মী

ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই পেল ২০ হাজার নেতকর্মী। গতকাল রবিবার দুপুরে উপজেলার ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে আগত সকল নেতকর্মীদের মাঝে বইগুলো বিতরণ করা হয়।

বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আওয়ামী লীগ এবং এর অংগ সংগঠনের নেতকর্মীদের জানানোর জন্যই সম্মেলনে আগতদের মাঝে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়েছে বলে জানান ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial