প্রধান সূচি

স্বরূপকাঠিতে যুবলীগ নেতা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

পিরোজপুরের স্বরূপকাঠিতে যুবলীগ নেতা ওষুধ ব্যবসায়ী মো. মামুন মিয়ার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নাগরিক কমিটি ও সর্বস্তরের জনগণের ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়। উপজেলার ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণির পেশার সহ¯্রাধিক মানুষ অংশ নেয়।
এ সময় খুনীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. মুইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, নিহতের ভাই মাসুম বিল্লাহ, মো. নাসির উদ্দিন প্রমুখ।
এর আগে বুধবার মামুন হত্যাকান্ডের প্রতিবাদে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইন্দুরহাট বন্দরের ব্যবসায়ীরা বাজার বন্ধ রেখে এ ঘটনার প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত সোমবার সকালে নিহতের গ্রামের বাড়ি উপজেলার সোহাগদল গ্রামের বৌ-বাজার এলাকার একটি কড়াই গাছ থেকে আব্দুর রব মিয়ার ছেলে মামুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মাসুম বিল্লাহ বাদী হয়ে ঐদিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial