পিরোজপুরে শিশু কল্যাণে বাঁধাসমূহ ও সম্ভাব্য উন্নয়ন অংশীদার চিহ্নিতকরণে জনগণের সম্মেলন
পিরোজপুরে শিশু কল্যাণে বাঁধাসমূহ ও সম্ভাব্য উন্নয়ন অংশীদার চিহ্নিতকরণে জনগণের সম্মেলণ শুরু হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ডভিশন পিরোজপুর এরিয়া প্রোগ্রামের আয়োজনে ডাক দিয়ে যাই অফিস মিলনায়তনে এ দুইদিন জনগণের সম্মেলন শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে ওয়ার্ল্ডভিশন পিরোজপুর এপির ব্যবস্থাপক সেবাষ্টিন আরেং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক আবিদ শাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, ওয়ার্ল্ডভিশন রিজিওনাল ফিল্ড ডাইরেক্টর লিমা হান্না দারিং, ওয়ার্ল্ড ভিশন বরিশাল এপিসি ম্যানেজার স্বপন মন্ডল, জেলা সমাজ সেবা কর্মকর্তা মতিউর রহমান, জেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষসহ সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার, রাফায়েল রায়।
সম্মেলনে বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সরকারের প্রতিনিধি, ধর্মীয় নেতা, নগর ও গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধিসহ শিশু ফোরামের সদস্যবৃন্দ অংশগ্রহণ করছে।
