প্রধান সূচি

পিরোজপুরে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় মো. মামুন মিয়া (৪১) নামে এক মেডিসিন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় যুবলীগ নেতা। সোমবার সকালে উপজেলার সোহাগদল গ্রামের বৌ-বাজার এলাকার একটি কড়াই গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মামুন উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, ওই দিন সকালে নিহতের গ্রামের বাড়ি সংলগ্ন মাঠে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্বরূপকাঠী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ বউ বাজার এলাকায় মাটিতে হাটু গাড়া দেওয়া গাছে ঝোলানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial