প্রধান সূচি

জুতা পায়ে শহীদ মিনারে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ !

গোটা বাংলাদেশ যখন মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাভরে ভাষা শহীদ স্মরণ করছে। আর সেই ভাষার মাসে, ভাষা শহীদ দিবস পালনের একদিন আগে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম জুতা পায়ে শহীদ মিনারে উঠে হাটা-হাটি করেছেন। আর এর মাধ্যমে তিন শহীদ মিনারের অবমাননা তথা ভাষা শহীদদের অবমাননা করেছেন বলে সচেতন মহল মনে করছেন। কলেজ অধ্যক্ষে জুতা পায়ে শহীদ মিনারে হাটাহাটির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে।
মহান ২১ ফেব্রুয়ারী বাংলাদেশসহ বিশ^ যেখানে ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারগুলোতে ফুলেল শ্রদ্ধা জানায় সেখানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজমের শহীদ মিনারে জুতা পায়ে ওঠা নিয়ে নানা প্রশ্নের জন্ম নিয়েছে পিরোজপুর প্রশাসনিক, রাজনৈতিক ও সাধারণ মানুষের মাঝে। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে- তাহলে কি ৫২ এর ভাষা আন্দোলনের বিরোধীতাকারী, ৭১ এর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পেতাত্মারা সোচ্ছার হয়ে উঠছে। আর তারা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন পদে থেকেও তারা রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমে, রাষ্ট্রের জাতীয় কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়ে কিম্বা অবমাননা করে চলছেন। এ বিষয়ে সরকারের কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে দাবী করছেন সচেতন মহল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial