Saturday, February 22nd, 2020
পাল্টা-পাল্টি পোষ্টারিং ॥ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা
৫ বছর পর কাউখালী আওয়ামী লীগের সম্মেলন
পিরোজপুরের কাউখালীতে টান টান উত্তেজনার মধ্য দিয়ে আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। দলের মধ্যে রয়েছে কোন্দল, নানান অভিযোগ-অনুযোগ। এর মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন। দীর্ঘ ৫ বছর পর এ উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সম্মেলন ঘিরে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা উজ্জীবিত হলেও কোন্দলের কারণে সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই। এরই মধ্যে কাউখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পোস্টারকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বির্তকের। সম্মেলন উপলক্ষে বিবাধমান দুটি গ্রুপ আলাদা আলাদভাবে পোষ্টার করেছে। দুটি গ্রুপের পোষ্টারে সম্মেলনের তারিখ ও স্থান একই থাকলে সম্মেলনের সভাপতিত্ব করার জন্যবিস্তারিত পড়ুন
কমিটি ঘোষণা ছাড়াই ইন্দুরকানীতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা ছাড়াই ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়াল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট. এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
জুতা পায়ে শহীদ মিনারে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ !
গোটা বাংলাদেশ যখন মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাভরে ভাষা শহীদ স্মরণ করছে। আর সেই ভাষার মাসে, ভাষা শহীদ দিবস পালনের একদিন আগে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম জুতা পায়ে শহীদ মিনারে উঠে হাটা-হাটি করেছেন। আর এর মাধ্যমে তিন শহীদ মিনারের অবমাননা তথা ভাষা শহীদদের অবমাননা করেছেন বলে সচেতন মহল মনে করছেন। কলেজ অধ্যক্ষে জুতা পায়ে শহীদ মিনারে হাটাহাটির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে। মহান ২১ ফেব্রুয়ারী বাংলাদেশসহ বিশ^ যেখানে ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারগুলোতে ফুলেল শ্রদ্ধা জানায় সেখানে পিরোজপুর সরকারিবিস্তারিত পড়ুন
চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ
বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পৃষ্ঠপোষকতায় শনিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে এ স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অশোক কুমার বড়াল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, সহকারি প্রধান শিক্ষক ভবানী শংকর মন্ডল, ব্যবস্থাপনা কমিটির সদস্য নিখিল মিস্ত্রী, নিহার বালা, দিলিপ মন্ডল, মুকুন্দ বালা, অজিত কুমার দাস, কাশিনাথ বিশ্বাস,বিস্তারিত পড়ুন
