প্রধান সূচি

কমিটি ঘোষণা ছাড়াই ইন্দুরকানীতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা ছাড়াই ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

শনিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়াল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট. এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতী প্রমুখ।

সম্মেলনে প্রথম অধিবেশনে কাউন্সিল ছাড়াই সম্মেলনের কার্যক্রম শেষ করা হয়। আগামী ২৪ ফেব্রুয়ারী কাউন্সিলরদের নিয়ে কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial