প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজাম হাওলাদার (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার তেতুলতলা বাজারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিজাম উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের আ. আজিজ হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার টিকিকাটা ইউনিয়নের তেতুলতলা বাজারে মাদক কেনাবেচা করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নিজামকে ধাওয়া করে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃত নিজাম হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial