পিরোজপুরে নাটাবের মতবিনিময় সভা
“এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এই স্লোগানে পিরোজপুরে যক্ষা রোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এনজিও প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখার আয়োজনে দি চেম্বার অব কমার্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন মেডিকেল অফিসার ডা. এম. এ. সালাম (এমবিবিএস) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটাবের সম্পাদক কাজী শাহাদাত হোসেন।
এসময় জাতীয় যক্ষা নিরোধ সমিতি জেলা শাখার ফিল্ড লেভেল স্টাফ মো. নাজিমসহ ৩০জন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পাইকগাছায় পুরাদমে বোরোর আবাদ শুরু হচ্ছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আওয়ামী লীগ নেতা মোস্তফা সিকদারের ইন্তেকাল »
