প্রধান সূচি

বই মেলায় হারুনর রশীদের “জলমগ্ন উড়ালে” এবং “মাতাল জোছনা ও ঝিঁঝিঁ পোকা” নামক দুটি কাব্যগ্রন্থ

বাংলা একাডেমী আয়োজিত একুশে বই মেলায় কবি হারুনর রশীদ এর কাব্যগ্রন্থ “জলমগ্ন উড়ালে” ও “মাতাল জোছনা ও ঝিঁঝিঁ পোকা” দর্শক সাড়া পেয়েছে। ২০১৮ সালের গ্রন্থমেলায় কবি হারুনর রশীদের প্রথম কাব্যগ্রন্থ “জলমগ্ন উড়ালে” বের হয়। এর পরের বছর ২০১৯ সালের গ্রন্থমেলায় “মাতাল জোছনা ও ঝিঁঝিঁ পোকা” কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। তার দুটি কাব্যগ্রন্থ “অনুপ্রাণন প্রকাশন” থেকে প্রকাশিত। এ দুটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। মেলায় অনুপ্রাণন প্রকাশনের ২৩১ ও ২৩২ নম্বর স্টলে মিলছে এ দুটি বই। “জলমগ্ন উড়ালে” কাব্য গ্রন্থটির মূল্য ১৫০ টাকা এবং “মাতাল জোছনা ও ঝিঁঝিঁ পোকা” ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

কবি হারুনর রশীদ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম ১৯৭৩ সালের ৫ ফেব্রুয়ারি।

তার শৈশবের দূরন্তপনা কেটেছে বরইবুনিয়া গ্রামের তীর ঘেঁষা বলেশ্বর নদের পাড়ে। ছোটবেলা থেকেই লেখালেখির উপর ছিল ঝোঁক। এরপর ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী শুরু করেন। এর পাশাপাশি লেখালেখি চালিয়ে রাখেন।

কবি হারুনর রশীদ বলেন, মেলায় আগত বই প্রেমীদের ভাল সাড়া পেয়েছেন। তিনি আরও জানান, তার এ দুটি কাব্য গ্রন্থে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ও প্রকৃতির বিশালতা প্রকাশ পেয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial