প্রধান সূচি

পিরোজপুরে বুলবুল ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় ও মঠবাড়িয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের সোসাইটির চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।

তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগের ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল মো. মিজানুর রহমান, আইএফআরসি সিনিয়র ম্যানেজার মো. মতিয়ার রহমান, সিনিয়র অর্থ কর্মকর্তা মো. নুরে আলম, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট এম. শাহ আলম প্রমুখ।

অনুষ্ঠানে ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন ও মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ৩১৮ জনের মাঝে ১৪ লাখ ৩১ হাজার টাকা ডাক বিভাগের অন-লাইনের মাধ্যমে বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৪ হাজার ৫শ’ টাকা করে প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial