প্রধান সূচি

ইন্দুরকানীতে বুলবুল ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ বিতরণ

ইন্দুরকানীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় বুলবুল ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।

বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তাব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, আইএফআরসি প্রতিনিধি সো. হাসিবুল বারী, ইউ.ডি.টি.আর মেম্বার  মোল্লা তহিদুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট এম. শাহ আলম, জেলা ইউনিট কমিটির নির্বাহী সদস্য এম এ রাব্বানী ফিরোজ, পিরোজপুর ইউনিট ম্যানেজার ইকবাল মাসুদ, যুব প্রধান সুব্রত চন্দ্র প্রমুখ।

অনুষ্ঠানে ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ উপজেলার ৩২৮ জনের মাঝে ১৪ লাখ ৭৬ হাজার টাকা  ডাক বিভাগের অন-লাইনের মাধ্যমে বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ প্রত্যেক সদস্যকে ৪ হাজার ৫শ’ টাকা করে প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial