বাগেরহাটে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
বাগেরহাটে ইসহাক হাওলাদার (৪৬) নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে দুবৃত্তরা। রবিবার রাত ১১টার দিকে উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মগরা বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসহাক বাদামতলা গ্রামের আবজাল হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মাহাতাব জানান, রাতে ইসহাক তার ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর একদল দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে এবং ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসহাককে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। কে বা কারা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।
Please follow and like us:
« ঐতিহ্যকে রক্ষা করে আধুনিক নগরায়ণের উপর গুরুত্বারোপ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত ৫ আসামী গ্রেফতার »
