স্বরূপকাঠীতে বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষন ॥ গ্রেফতার-১
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পুজা (১১) নামে এক বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষনের অভিযোগে আশরাফ আলী (৫৫) নামে এক মুদি দোকানীকে গ্রেফতার করেছে র্যাব-৮। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
শুক্রবার বিকেলে উপজেলার দৈহারি ইউনিয়নের খারাবাগ গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পিতা পংকজ সমদ্দার বলেন, তার মেয়ে পুজা প্রায়ই স্কুল থেকে এসে বিকেলে স্থানীয় আশরাফ আলীর মুদির দোকানে টিভি দেখতে যেত। ঘটনার দিন বিকেলে পূজা আশরাফের দোকানে টিভি দেখতে যায়। এসময় মেয়েকে একা পেয়ে ফুসলিয়ে দোকানের মধ্যে নিয়ে ধর্ষন করে। পরে ছোট শিশু পূজা বাড়ী ফিরে তার মায়ের কাছে সব জানায়।
বিষয়টি স্থানীয় গণ্যমান্য লোকজনকে জানিয়ে তারা মেয়েকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের ডাক্তার শিশুটির অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে প্রেরণ করেন।
নেছারাবাদ থানার ওসি তদন্ত শেখ আউয়াল কবির শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, স্থানীয় দোকানদার আশরাফ শিশুটিকে ধর্ষনের চেষ্টা করেছে। সে জন্য শিশুটির লজ্জাস্থান থেকে ব্লেডিং হয়েছে। মেয়েটি কিছুটা বুদ্ধি প্রতিবন্ধি বলেও জানান তিনি।
