প্রধান সূচি

কচুয়ায় পাগল স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত

বাগেরহাটের কচুয়ায় পাগল স্ত্রী এমিলি বেগমের লাঠির আঘাতে স্বামী মোকসেদ মল্লিক (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকসেদ মল্লিক ওই গ্রামের মৃত কছিম মল্লিকের ছেলে। তাদের ৩ মেয়ে ও ৩ ছেলে রয়েছে।

কচুয়া থানার ওসি (তদন্ত) সরদার ইকবাল হোসেন বলেন, শুক্রবার রাতের খাবার খেয়ে বারান্দায় বসে পান খাচ্ছিলেন দিনমজুর মোকসেদ মল্লিক। এসময় হঠাৎ পিছন দিক থেকে মস্তিস্ক বিকৃত স্ত্রী এমিলি বেগম (৫০) গাবের লাঠি দিয়ে মোকসেদ মল্লিকের মাথায় আঘাত করে। লাঠির আঘাতে মোকসেদ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুত্বর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। রাত সাড়ে ১২টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোকসেদের স্ত্রী এমিলি বেগমে বাড়িতেই সিকল বন্দি রয়েছে। শনিবার দুপুরে মোকসেদের মরদেহের ময়না তদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান শেখ বলেন, নিহতের স্ত্রী এমিলি বেগম ৮ বছর ধরে মস্তিস্ক বিকৃত অবস্থায় অসুস্থ্য রয়েছেন। তার চিকিৎসার জন্য তার স্বামী অনেক চেষ্ঠা করেছেন। কিন্তু হঠাৎ করে এমন ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial