প্রধান সূচি

মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে ১২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে ১২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার রাতে বাগেরহাট অফিসার্স ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। এসময় স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগকে হারিয়ে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ দল চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিমকে ২৫ হাজার, রানার্স আপ টিমকে ১৫ হাজার এবং ম্যাচ সেরা খেলোয়ারকে ৩ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial