পিরোজপুরে পুলিশের বাঁধায় বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। গতকাল শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি মিছিল শুরু হয়ে ল’ইয়াস প্লাজার সামনে থেকে রাস্তায় বের হতে চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের বাঁধায় মিছিলটি রাস্তায় বের হতে না পেরে ল’ইয়াস প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশে করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সহ-সভাপতি এডভেকেট আবুল কালাম আকন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, আইন বিষয়ক সম্পাদক এডভেঅকেট আল্লামা শ্ােহন শাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান মুরাদ, ছাত্রদল সভাপতি হাসান আল মামুন, সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব প্রমুখ।
