পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের বই উপহার
পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুরের কৃতি সন্তান ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য বিশিষ্ট লেখক ওমর খালেদ রুমি’র প্রকাশিত বই উপহার দেয়া হয়েছে।
এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। এ সময় পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মুকুল, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও নির্বাহী সদস্য এম এ রব্বানী ফিরোজ, দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক এবং প্রেসক্লাবের দপ্তর ও পরিসম্পদ সম্পাদক খেলাফত হোসেন খসরু, প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াহিদ হাসান বাবু, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টুসহ প্রেসক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কবি ও লেখক ওমর খালেদ রুমি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বাসিন্দা। তিনি একটি ব্যাংকে কর্মরত। তিনি দীঘদিন ধরে গল্প, কবিতা, উপন্যাস, ইতিহাস, সংস্কৃতিসহ রাজনৈতিক বিশ্লেষনধর্মী বই লিখেছেন।
কবি ওমর খালেদ রুমির লেখা ‘স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বিষয় স্বাধীনতা এবং অন্যান্য প্রবন্ধ, জনগণের নয়নের মনি জননেত্রী শেখ হাসিনা, অমরাত্মার কাব্যসুধা, গল্প সংগ্রহ, স্বাধীনতা একদিনে আসেনি, বারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ইতিহাস, ভারতীয় উপমহাদেশ বিচ্ছিন্নতাবাদের উন্থান, বাঙলার রাজনীতি সেকাল-একাল’ সহ বহু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার লেখা কিছু বই তিনি পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের উপহার হিসেবে দিয়েছেন।
